# Tags

মেহেরপুরে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেরপুর জেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব মেহেরপুরের আস্থাভাজন এ্যাডভোকেট কামরুল হাসান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ ইকবাল মাহমুদ টিটো।

প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করতে বিএনপি সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা শেখ হাসিনা সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। এই সময়টি গুরুত্বপূর্ণ, তাই বিভিন্ন প্রপাগান্ডা, মিথ্যা প্রচার এবং ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। নির্বাচনের আগে প্রার্থীদের ও তাদের দলকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত নানা অপপ্রচার চালানো হবে।”দলের আদর্শ ও কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহŸান জানান তিনি।
সভাপতির বক্তব্য এ্যাড.কামরুল হাসান সদস্য সংগ্রহ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি জোর দিয়ে বলেন, “সদস্য ফরম কাকে দিচ্ছেন, কে নিচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্যসিবাদের কোনো দোষর যেন এই সদস্য ফরম নিতে ও পূরণ করতে না পারে।” সবাই খেয়াল রাখবেন হাইব্রিডদের ভিড়ে যেন বিএনপির ত্যাগী কর্মী হারিয়ে না যায়। জেলা প্রত্যেকটি থানা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটির কাজ দুর্বার গতিতে এ কর্মসূচিকে এগিয়ে নেওয়া এবং আগামীতে ১৮ কোটি মানুষের আস্থাভাজন তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে এদেশে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।”

জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহŸায়ক আমিরুল ইসলাম, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আল মামুন গাজী এবং ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ডা.সাব্বির শরিফ।

এছাড়াও বিএনপির ইউনিয়ন, ওর্য়াড কমিটিসহ বিভিন্ন পর্যায়ের কর্মী ও উদিয়মান সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয় এবং কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে জেলার প্রতিটি ইউনিটে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়।